বিএনপির মিছিল থেকে ফেরার পথে আ.লীগের হামলা, নিহত ২
নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে অংশ নিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওই মিছিল আয়োজন করা হয়েছিল।
খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন কুমার ও তার স্ত্রী মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলে
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর-জমি দখলের অভিযোগে মামলা
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।
এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে নয়: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডে তদন্ত শুরু করেছে চার সদস্যের কমিটি। তদন্তে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। তার ধারণা, অন্য কোনো কারণে আগুনের সূত্
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি করে হত্যা
খুলনার রূপসায় বিএনপি নেতা জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে বসা অবস্থায় দুর্বৃত
খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে ২ পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি
দলীয় সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি। কর্মসূচি চলাকালে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পালটাপালটি ধাওয়ায় গড়ায়।
নড়াইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সাব্বির সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে। নূর নবীর বাড়ি একই উপজেলার মুলদাইড় গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। মামলার অপর আসামি মো. বিপ্লব পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
যশোরে বিএনপি নেতা খুন, মামাতো ভাই আটক
যশোর সদর উপজেলায় কোদাল দিয়ে মাথায় আঘাত করে শেখ আবু তালেব (৭০) নামের বিএনপির এক সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার মামাতো ভাই শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মুনসেফপুর গ্রামের বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব স্থানীয় ওয়ার্ড বিএন
কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেপ্তার
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান বলেন, ওই কিশোরীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার দুপুরে হাসপাতালে আনার পর নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
সুন্দরবনে ১১ জেলেকে ‘অপহরণ’, অভিযোগ ২ দস্যু বাহিনীর বিরুদ্ধে
অপহৃতরা জেলেরা হলেন— শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ; ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান; কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী; সিংহড়তলী গ্রামের সুরাত আলী; মথুরাপুর গ্রামের লিয়াকত আলী এবং খুলনার কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।
খুলনায় ফের গুলি, এবার মেয়ের খাবার কিনতে গিয়ে বিদ্ধ হিসাবরক্ষক
খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মো. মশিউর রহমান (৫৯)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত
খুলনায় চুনকালি দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফিরল আগের রূপে
খুলনা নগরের যশোর রোডে রেলওয়ে স্টেশনের দেয়ালে চুনকালি দিয়ে ঢেকে দেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবার আঁকা হয়েছে। আজ শনিবার দুপুর থেকে নতুন করে প্রতিকৃতিটি আঁকার কাজ শুরু করেন শিল্পী মো. রেজাউল করিম রেজা। সন্ধ্যার দিকে কাজ শেষ হয়। প্রতিকৃতির দুই পাশে লাগানো পোস্টার সরিয়ে প্রথমে মুখের ওপর
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে হামলা, যন্ত্রপাতি-আসবাব ভাঙচুর
খুলনা নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে দুটি এসি, একটি টেলিভিশন, দরজার কাচ, অভ্যর্থনাকক্ষের কাউন্টারসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করেছে একদল যুবক। এ সময় প্রতিষ্ঠানের এক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এক মাসের মধ্যে নগরে এটি চতুর্থ কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলার ঘট
এবার খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “বিকেলে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া শুরু করি। শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এজন্য কারা, কখন এটি করেছে জানা যায়নি।”

















