নান্দাইলে রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সলিং করা একটি গ্রামীণ রাস্তা থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খারুয়া ইউনিয়নের দক্ষিণ হালিউড়া গ্রামে। বৃহস্পতিবার (২৯
শেরপুরে মাইকিং করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত পুলিশসহ অনেকে
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন দুই গ্রাম
হাইত— বিল শুকালে জেগে ওঠার উৎসব
কার্তিকের শেষে যখন খাল-বিল ও জলাশয়ের পানি বুক থেকে হাঁটুতে নামে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার গ্রামাঞ্চলে কানাঘুষা শুরু হয়— এবারের হাইত কবে হবে? হাইত কোনো ক্যালেন্ডারের উৎসব না। এর কোনো সরকারি তারিখ নেই। প্রকৃতিই এর দিনক্ষণ ঠিক করে দেয়। খাল-বিলের পানি শুকিয়ে যখন কাদা ভেসে ওঠে, যখন পুঁটি, টাকি, শোল ও
‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’— সেই সাথী আক্তারের জামিন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে বিএনপি সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা ময়মনসিংহের নারী ব্যবসায়ী সাথী আক্তারকে জামিন দিয়েছেন আদালত। ফেসবুক লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে আলোচনায় আসেন তিনি। ফেসবুক লাইভের পর সাথী আক্তারের দোকানের সামনে লোকজন ভিড় করলে বাগ্
‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’— সাথী আক্তার কারাগারে, মামলা নিয়ে প্রশ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে বিএনপি সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা ময়মনসিংহে নারী ব্যবসায়ী সাথী আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বাদী হয়ে পুলিশের করা মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। সাথী আক্তারকে হেফাজতে নেওয়া
ছাত্রলীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজতে থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামি রিয়াজুল আলম শাহীনকে (৩০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দে
পদ নিয়ে অসন্তোষ, এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল
সভার শুরুতে বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি এবং জেলা কমিটির পদ নিয়ে কয়েকজন নেতাকর্মী আপত্তি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হট্টগোল শুরু হয়। এ সময় মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে প্রায় এক ঘণ্টা পর সভার কার্যক্রম আবার শুরু হয়।
ঋণ না পেয়ে ব্যাংক লুটের পরিকল্পনা, ভল্ট ভাঙার সময় ধরা
ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (সাগর) বলেন, ‘গভীর রাতে গেটের তালা ভেঙে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করেন। আমি তখন ঘুমিয়ে ছিলাম। টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চান। ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর ওই যুবক ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন।’
ডাকাতির মামলা নেয়নি পুলিশ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
গভীর রাতে বসতবাড়িতে মুখোশধারীদের হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার ডাকাতির অভিযোগে মামলা করতে গেলে মামলা নেয়নি থানা। পুলিশ বলছে, তারা এ ঘটনার প্রাথমিক তদন্তে ডাকাতির প্রমাণ পায়নি। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ডাকাতির মামলা নেওয়ার অনুরোধ করবে বলে জানিয়েছে। এদিকে মুখোশধ
নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা প্রতিষ্ঠাতা-পরিচালক গ্রেপ্তার
শিশুটির পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহ আল মামুন দুলাল মিয়া তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।
ঈশ্বরগঞ্জে ১৪ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে দর্শনার্থীদের ভিড়
যে সংগঠনের উদ্যোগে পূজার আয়োজন করা হয় সেই সংগঠনের বয়স ১৪ বছর। তাই এ বছর সংগঠনের সদস্যরা ব্যতিক্রম আয়োজন করে ভক্ত ও দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন। এ বছর দুর্গাপ্রতিমা গড়লেন ১৪ ফুট উচ্চতার। আয়োজকরা বলছেন এটি ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এই ব্যতিক্রমধর্
বকেয়া বিল আদায় করতে গিয়ে মারধরের শিকার ৪ বিদ্যুৎকর্মী
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের আটকে রেখে বিল আদায়ের ৮০ হাজার ৫৩৫ টাকা ছিনিয়ে নেওয়া এবং বিচ্ছিন্ন করা ছয়টি সংযোগ পুনরায় চালু করতে লাইনম্যানকে বাধ্য করার অভিযোগও করা হয়েছে। গত ১৪
নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল সাংবাদিকের
নেত্রকোনার দূর্গাপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় দুবৃত্তদের গুলিতে লুৎফরুজ্জামান ফকির (আলীফ) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তাকে অনুসরণ করে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ হত্যাকারীদের ধরতে বিশেষ অভ
স্কুলে মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষের মধ্যেই ধস্তাধস্তি ও মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাদের দুজনকে বদলির সুপারিশও করা হয়েছে। এ সংক্রান্ত সুপারিশের চিঠি পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন— পুড়ল নথি, পেট্রোলের বোতল উদ্ধার
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে পেট্রোলের একটি বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেল ও গুরু
-a84a4b-480x270.webp)
















