খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদর ইউনিয়নের রাহা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৮) ও তার স্ত্রী হান্না সরকার (৪৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন কুমার ও তার স্ত্রী মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad