তানজিদের পর সাদমানও আউট, সেঞ্চুরি হাতছাড়া দুই ওপেনারের
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ শুরুর পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারলেন না বাংলাদেশের দুই ওপেনার। তানজিদ হাসানের পর সাজঘরে ফিরেছেন সাদমান ইসলামও। মোহাম্মদ সেলিম সাফির বলে আউট হওয়ার আগে সাদমানের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। এর আগে আরেক ওপেনার তানজিদ হাসান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছে
তানজিদের ঝোড়ো ফিফটি, ১১ মাস পর উদ্বোধনী জুটিতে শতরান
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো সূচনা পেয়েছে বাংলাদেশ। টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রমাণ করে যাচ্ছেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা তানজিদ তো রীতিমতো ঝড়ই তুলেছেন ব্যাটে, মাত্র ৪১ বলে তুলে নিয়েছেন অর
আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়ান গেমসে ভরাডুবির পর এবার টেস্টের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হয়েছে একমাত্র টেস্টে। আবুধাবিতে শুরু হতে যাওয়া এই টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দুই পেসার ও তিন স্পিনারের বোলিং লাইনআপ নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ
মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, অর্জনের জন্য ‘শ্রদ্ধা’
ক্যারিয়ার জুড়েই তাদের একজনের নাম উঠলেই এসেছে আরেকজনের নাম। দুই দশক জুড়েই ফুটবলে মিডিয়ায় সবচেয়ে বড় লড়াইয়ের নাম মেসি বনাম রোনালদো। ভক্ত-সমর্থকদের মধ্যে বৈরিতা যেন আরও এক ধাপ বেশি। একজনের অর্জনের প্রসঙ্গ উঠতেই হাজির হয়ে যান আরেকজন। মিডিয়া বা সমর্থকদের সম্পর্ক যাই হোক না কেন, আর্জেন্টিনা জাতীয় দলের জার
পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি, আলোচনায় ডি ভিলিয়ার্স-ডোনাল্ড
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি পরিকল্পনায় নতুন কিছু সংযোজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তি
সারা জীবন এখানে থাকতে চাইতাম— বিদায়বেলায় অশ্রুসিক্ত মেসি
একসময় মনে হয়েছিল, এই রাত যেন কোনোদিন না আসে। কিন্তু ফুটবলে বিদায়েরও একটা বাঁশি থাকে। বুয়েনস এইরেসের মনুমেন্টালে সেই বাঁশিই বেজে উঠল। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামলেন লিওনেল মেসি। শেষ ম্যাচ, শেষ গোল, শেষবারের মতো গ্যালারির লাখো কণ্ঠে তার নাম। আর বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে বারবার আবেগে থমকে গেলেন ৩
জনসমুদ্রে আবেগঘন বিদায়, মেসি বললেন— সবাইকে ভালোবাসি
দুই দশকেরও বেশি সময় ধরে যে জার্সি ছিল তার পরিচয়, যে ১০ নম্বরকে ঘিরে আর্জেন্টিনার কোটি মানুষের স্বপ্ন-আবেগ, সেটি শেষবারের মতো গায়ে তুললেন লিওনেল মেসি। মনুমেন্টালের ৮৫ হাজার দর্শকের জনসমুদ্রে চোখের পানি, করতালি আর ভালোবাসার মধ্যে দিয়ে শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাআখ্যান। বিদায়ী ম্যাচে বেনিন
শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মেসি, শেষ হলো দুই দশকের মহাআখ্যান
কখনো কখনো একটি ম্যাচের শেষ বাঁশি শুধু ৯০ মিনিটের সমাপ্তি ঘোষণা করে না, একটি যুগেরও সমাপ্তি টেনে দেয়। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শেষ বাঁশি তেমনি যেন একটি যুগের অবসান ঘটাল। আর্জেন্টিনার ৩-০ গোলের জয় হয়েছে বেনিনের বিপক্ষে, কিন্তু রাতটির আসল ফলাফল কোনো স্কোরলাইন দিয়ে মাপা যাবে না। কারণ এই রাতে
মেসির বিদায়, এক মহাকাব্যের অবসান
একটি মাঠ, হাজার হাজার মানুষের গর্জন, হাতে নীল-সাদা পতাকা আর মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ— লিওনেল মেসি; যে মানুষটির বাঁ পায়ের জাদুতে কেবল আর্জেন্টিনা নয়, গোটা বিশ্বের কোটি কোটি মানুষ গত দুই দশক ধরে কখনো কেঁদেছে, কখনো হেসেছে; আবার কখনো অসম্ভবকে সম্ভব হওয়ার অপেক্ষায় রাত জেগেছে। সেইসব হাসি, সেইসব কান্না
ম্যানসিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে যুক্তরাজ্যে বিনিয়োগ প্রত্যাহারের হুমকি আমিরাতের
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের রায়কে ঘিরে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সম্পর্কেও চাপ তৈরি হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে যুক্তরাজ্যে ভবিষ্যৎ বিনিয়োগের কয়েক বিলিয়ন পাউন্
পদকহীন এশিয়ান গেমস, ব্যর্থতার দায় নিলেন লিটন
সোনা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়াডে গেলেও শেষ পর্যন্ত পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও হাতছাড়া হয়েছে। নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছেন অধিনায়ক লিটন দাস। তবে এই মুহূর্তে অধিনায়কত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। এশিয়া
ওয়ানডে বিশ্বকাপ শুরু ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর— পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ২ অক্টোবর কোয়ালিফায়ার পর্যায়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট, গ্রুপ পর্বের খেলা শুরু হবে ৭ অক্টোবর। ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের। এই বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ইংল্যান্ড
মেসিকে সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর হোনোরিস কাউসা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (ইউবিএ)। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ার, আন্তর্জাতিক সাফল্য ও আর্জেন্টিনার প্রতিনিধিত্বে তার ভূমিকার স্বীকৃতি
ওয়ানডেতে প্রথমবার ৫ শতক, গিলের দ্রুততম দ্বিশতকে ৪০০ করেও হারল উইন্ডিজ
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি— এমন ঘটনা আগে কখনো ঘটেনি। সেই বিরল কীর্তির ম্যাচেই আবার ওয়ানডের দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। গিলের অপরাজিত ২২৩ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে গেছ
চট্টগ্রাম রেলওয়ের জোনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সফিকুর, সম্পাদক চৈতী
বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের আওতায় ২০২৬-২৭ সালের জন্য ‘জোনাল স্পোর্টস কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামে’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে
সর্বশেষ














-837ed9-256x144.webp)
-3a49ad-256x144.webp)







