৫ দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে এনসিপির বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে
বৃহস্পতিবার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে

পাঁচ দফা দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির আওতায় ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দলটি ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে।

এনসিপির পাঁচ দফা দাবি হলো— সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় ও গণভোটের গণরায় বাস্তবায়ন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করে এনসিপি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি এনসিপির নিয়মিত রাজনৈতিক ও দিবসভিত্তিক কর্মসূচিও চলবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থেকে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখবেন দলের নেতা-কর্মীরা।

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার জাতীয় সংসদে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কিসের ভিত্তিতে হবে, তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী এবং প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষারসহ অন্যরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad