বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় রায় আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন।
বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির আভাস মিলছে। এর কারণ হিসেবে তারা মনে করছেন, ভারত ধীরে ধীরে বাংলাদেশের বাস্তবতা বুঝতে পারছে। তবে সম্পর্কের এই পরিবর্তনের ধারাতেও শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কতটুকু বদলাবে, তা নিয়ে সংশয় কাটেনি বিশ্লেষকদের। শেখ হাসিনাকে এখনকার মতো অবস্থায় রেখেই দু
হাইকমিশনের চিঠির ভিত্তিতে দেশটির ওয়াংসা মাজু এরিয়ার পুলিশ প্রধান শায়রুল আনোয়ার বিন আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত রিপোর্ট বলছে, গত বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজাং তথা মালয়েশিয়ার কোনো থানায় মামলা করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রশাসনের অনেক বিষয়েই প্রভাব খাটিয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রশাসনের দক্ষতা বিভাগের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াই
বাংলাদেশ ও ভারতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দিল্লিতে শুরু হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
বলিভিয়ার এক পাহাড়ি সড়ক থেকে বাস ৮০০ মিটার গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কানাডার টরোন্টো বিমানবন্দরে ডেলটা এয়ারওয়েজের একটি বিমান অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয়েছে। দুর্ঘটনায় ১৮ জন আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার এই সফরের অন্যতম আলোচনার বিষয় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত তিন দফায় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে ভারতে পাঠিয়েছে । প্রথম দফায় ১০৪ জন, দ্বিতীয় দফায় ১১৭ জন এবং রোববার রাতে তৃতীয় দফায় ১১২ জন বেআইনি অভিবাসীকে ভারতে পাঠানো হয়। কূটনীতি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প আসলে এটা দেখানোর চেষ্টা করছেন, তিনি শুধু মেক্সিকো বা অন্য দেশের অবৈধ অভিবাসীদের
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী উচ্ছেদে চলমান এ অভিযানে গ্রেফতার হচ্ছেন অসংখ্য অভিবাসী। বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয় এ অভিযানে ২৩৫ জন অভিবাসীকে গ্রেফতার করে অভিবাসন বিভাগ। এ সংখ্যার মধ্যে রয়েছেন ১১৩ জন বাংলাদেশি।
স্টার্মার আরও বলেন, আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং প্রয়োজনে সেখানে আমাদের সেনা মোতায়েন করার জন্যও প্রস্তুত। এটি আমি হালকাভাবে বলছি না। ব্রিটিশ সেনাদের ঝুঁকিতে পাঠানোর সিদ্ধান্তের দায়িত্ব আমি গভীরভাবে অনুভব করি।
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যার ফলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বহু ঘরবাড়ি ও রাস্তা প্লাবিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দিল্লি ও তার আশেপাশের এলাকায় প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক আপডেটে জানায়, দিল্লিই ছিল এই ভূমিকম্প
বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের মতো নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) নেটওয়ার্ক বাংলাদেশের ইন্টারনেট সংযোগে বিপ্লব ঘটাতে পারে। সে ক্ষেত্রে উচ্চ গতির ও কম খরচের ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগও বাড়বে।
‘চতুর্থ রেমিট্যান্স মেলা ২০২৫’ শিরোনামের এবারের এই মেলার প্রতিপাদ্য— ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। এই মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে প্রবাসীদের উৎসাহ দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
সামরিক বিমানে করে ১১৬ জন অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অম্রিতসারের বিমানবন্দরে অবৈধ ভারতীয় অভিবাসীদের বহনকারী মার্কিন সি-১৭ বিমানটি অবতরণ করে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দ ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য ২১ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর, ‘ডিপার্ট