ট্রাম্পের প্রচারণা চালানো চার্লি কার্ককে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের বক্তা চার্লি কার্ককে ইউটাহ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এই ঘটনাকে ইউটাহর গভর্নর 'রাজনৈতিক হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন এবং কার্কের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়, এখনও কাউকে হেফাজতে নেওয়া হয়নি।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তদন্ত এখনও চলছে।

গত বছর রিপাবলিকানদের হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালিয়েছেন ডানপন্থি মানবাধিকার কর্মী কার্ক। রক্ষণশীল চিন্তাধারা প্রচারে শিক্ষার্থীদের সঙ্গে তর্কবিতর্কের মাধ্যমে অভিনব এক পন্থা বেছে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছিলেন তিনি।

হত্যাকাণ্ডের সময় মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কার্ক বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ গুলির শব্দ হয় এবং কার্ককে গলায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। উপস্থিত কয়েক হাজার মানুষ আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পরপরই তার গলা থেকে রক্ত বের হচ্ছে।

ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স এই ঘটনাকে 'রাজনৈতিক হত্যাকাণ্ড' বলে অভিহিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক 'পার্সন অব ইন্টারেস্ট'-কে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে ওই ব্যক্তির সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। একই সম্মেলনে ইউটাহ জননিরাপত্তা বিভাগের কমিশনার বিউ ম্যাসন বলেছেন, সন্দেহভাজন হত্যাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে।

কর্তৃপক্ষের ধারণা, দূরের কোনও ভবনের ছাদ থেকে গুলি ছোড়া হয়েছিল। প্রায় তিন হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পুলিশপ্রধান জেফ লং জানান, ছয়জন পুলিশ কর্মকর্তা অনুষ্ঠানটি তদারকি করছিলেন এবং কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গেও তারা সমন্বয় করেছিলেন।

কার্কের হত্যাকারীকে খুঁজে বের করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। ওভাল অফিসের ধারণ করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এই জঘন্য কাজের সঙ্গে জড়িত প্রত্যেককে আমার প্রশাসন খুঁজে বের করবে। এমনকি তাদেরকে যারা অর্থায়ন করেছে, তারাও ছাড় পাবে না।

কার্কের সম্মানে আগামী রবিবার পর্যন্ত সরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

২ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

২ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

৩ ঘণ্টা আগে

ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরেই ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি ক্রিপ্টো শিল্পের জন্য ইতিবাচক হওয়ায় তার ব্যক্তিগত সম্পদে এই বড় উল্লম্ফন দেখা দিয়েছে।

৩ ঘণ্টা আগে