নেপালে অন্তর্বর্তী সরকারের আলোচনা, প্রেসিডেন্টের বাসভবনে সেনাপ্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৭
নেপালের প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাস। ছবি: খবরহাব

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনায় যোগ দিতে প্রেসিডেন্টের বাসভবনে অবস্থান করছেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলের পক্ষ থেকে সেনাপ্রধানই তরুণ বিক্ষোভকারী ‘জেন-জি’দের সঙ্গে আলোচনা করবেন।

নেপালের সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, সাবেক বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে সরকার গঠনের খুঁটিনাটি চূড়ান্ত করতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ বৈঠকের আয়োজন করা হয়। নেপালের প্রেসিডেন্ট শীতল নিবাসে শুরু হয়েছে আলোচনা।

বৈঠকের বিষয়ে জানাশোনা ব্যক্তিরা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও প্রধানমন্ত্রী হিসেবে কার্কির শপথ গ্রহণের সাংবিধানিক জটিলতা নিরসনের জন্য এ বৈঠক ডাকা হয়।

নেপালে সরকারি মদতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের অভাব নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছিল। এর মধ্যে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে আন্দোলন ব্যাপক আকারে বিস্তার লাভ করে।

আন্দোলন বাড়তে বাড়তে সহিংস হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিণীও আন্দোলন দমনে বল প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে সহিংসতা তীব্র হয়ে উঠলে নিষেধাজ্ঞা তুলে নিয়েও কাজ হয়নি। গত সোমবার সংঘর্ষে ১৯ জনের প্রাণহানি ঘটলে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ও পরদিন মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।

বিক্ষোভে নিহত বেড়ে ৫১

এদিকে খবরহাবের আরেক প্রতিবেদনে উঠে এসেছে, নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা ৫১ জনে পৌঁছেছে। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি রুপি।

দেশটির পুলিশবাহিনীর মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে বলেছেন, নিহতদের মধ্যে কাঠমান্ডু উপত্যকাসহ অন্যান্য জেলার মানুষও রয়েছেন। এ ছাড়া সহিংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নারী ও পুলিশের তিন সদস্যও রয়েছেন।

কয়েকদিন ধরে সহিংসতা অব্যাহত থাকার পর শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা গেছে। সেনা টহলের মধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। সড়কে কিছু গাড়িও চলতে দেখা গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নে নতুন সুযোগ দিলো সৌদি আরব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন। এরপরই কয়েকটি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলা করে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের জন্য নাটকীয় দিন, ৪ রায়ের ৩টিতেই ধাক্কা

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি: ভারতের পদক্ষেপে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত বা বাতিলের সুযোগ নেই এবং কেউ পাকিস্তানের পানির ওপর হাত বাড়ালে তা ‘কেটে ফেলা হবে’।

১ দিন আগে