ডেস্ক, রাজনীতি ডটকম

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে লাইনে অপেক্ষারত মানুষের ওপর রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এই হামলায় আরও ১৯ জন আহতও হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
এদিকে, এই হামলার পর নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পোল্যান্ড সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো হয়।
এপির প্রতিবেদন অনুযায়ী, গ্লাইড বোমা দিয়ে হামলা চালিয়েছে মস্কো।
সীমান্তবর্তী দোনেৎস্কের ইয়ারোভা গ্রামে স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই বোমা হামলা চালানো হয়। গ্রামটির অবস্থান ফ্রন্টলাইন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। এর আগেও সেটি রুশ হামলার শিকার হয়েছে। তবে এবারই প্রথম গ্রামের একেবারে কেন্দ্রে হামলা চালানো হলো।
রাশিয়ার আক্রমণের পর গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সর্বোচ্চ অবস্থানে ছিল পোল্যান্ডের সেনাবাহিনী। পোলিশ সেনাদের অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির আকাশে পোল্যান্ড ও মিত্র দেশের যুদ্ধবিমান টহল দিচ্ছে। পাশাপাশি ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার কার্যক্রমও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তারা বলছে, সীমান্তবর্তী এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিতে এই ‘প্রতিরোধমূলক’ ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে।
এদিকে, এই হামলাকে ‘নির্মম’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। ওই পোস্টে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তিনি লিখেছেন, ‘বিশ্ব নীরব থাকতে পারে না, নিষ্ক্রিয় থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রয়োজন, ইউরোপের প্রতিক্রিয়া প্রয়োজন, জি-২০-এর প্রতিক্রিয়া প্রয়োজন। রাশিয়াকে থামাতে হলে শক্ত পদক্ষেপ নেওয়া জরুরি।’

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা
১২ ঘণ্টা আগে
অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
২১ ঘণ্টা আগে
পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
১ দিন আগে