চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউ’কে ট্রাম্পের আহ্বান

বিবিসি

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি ক্রেতা দেশ হিসেবে তাদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে মস্কোর ওপর চাপ বাড়ানোই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চাপ প্রয়োগের অংশ হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান ট্রাম্প।

আলোচনায় অংশ নেওয়া ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি করানোর প্রচেষ্টায় হোঁচট খাচ্ছেন ট্রাম্প, আর রাশিয়ার হামলা ইউক্রেনে আরও জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতেই রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ইইউ’কে এই উদ্যোগ নিতে বললেন ট্রাম্প।

আলাদা করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলবেন।

চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা, যা রুশ অর্থনীতিকে সচল রাখছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা ছিল।

যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা শেষ করবে, তবুও তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এখনো রাশিয়া থেকে আসে।

চীন ও ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়ন যদি এই শুল্ক আরোপ করে, তবে তা হবে রাশিয়াকে আলাদা করার ক্ষেত্রে কৌশলের পরিবর্তন-যেখানে আগে তারা নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

৫ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১৩ ঘণ্টা আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১৪ ঘণ্টা আগে