ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। ফিলিপাইনের কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে একটি বিমানে ম্যানিলা ত্যাগ করেছেন এবং তাকে দি হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এ সম্মতির কথা জানানো হয়েছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বেলুচিস্তানের বোলান জেলায় পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেনে মঙ্গলবার সশস্ত্র হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর প্রাদেশিক সরকার জরুরি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম মার্কিন প্রশাসনের শীর্ষ কোনো কর্মকর্তা ভারতে আসছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়।
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আনাদোলু এজেন্সির।
বাংলাদেশ ও ভারতসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন প্রকল্পের জন্য ২৭২ দশমিক ১ মিলিয়ন বা ২৭ কোটি ২১ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে কানাডা। তবে এর মধ্যে কোন দেশকে কত বরাদ্দ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রোববার (৯ মার্চ) সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। মার্ক কার্নি এক লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পান ১১ হাজার ১৩৪ ভোট।
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। শনিবার (৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ‘ইন্ডিয়া টুডে কনক্লেভে’ এ কথা বলেন।
সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগতদের সঙ্গে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর দুদিনের সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়ে দৃঢ় চিন্তাভাবনা করছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ তথ্য জানান।
মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বৃহস্পতিবার (৬ মার্চ) তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
ডাব্লিউএফপি বলছে, রোহিঙ্গাদের খাবার বাবদ মাসিক এই সহায়তার পরিমাণ কমিয়ে দিলে তা রোহিঙ্গা জনগোষ্ঠীকে অনিশ্চয়তায় ফেলবে, তাদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়বে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থক হিসেবে বিবেচিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে। বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
এর ফলে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার সুযোগও আগের তুলনায় কঠিন হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতিতে পরিবর্তনের কারণেই এ পরিস্থিতির উদ্ভব। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।