রাশিয়াকে না থামালে আরও অনেক দেশ আক্রান্ত হবে: জেলেনস্কি

ডেস্ক, রাজনীতি ডটকম
জেলেনস্কি। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়াকে এখনই প্রতিহত করা না গেলে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বাইরেও আগ্রাসন চালাবেন। তিনি মিত্রদের ঐক্যবদ্ধ হওয়ার এবং সামরিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি জেলেনস্কি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় ড্রোনের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর জন্য বৈশ্বিক নিয়ম তৈরির দাবি জানান। খবর বিবিসির।

জেলেনস্কি সতর্ক করে বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির বিকাশের ফলে একটি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, যেখানে ‘অস্ত্রই ঠিক করে দেবে কে বেঁচে থাকবে’। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বৈশ্বিক নিয়ম-কানুন তৈরির দাবি জানান এবং স্বয়ংক্রিয় ড্রোন ও চালকবিহীন যুদ্ধবিমানের ঝুঁকি প্রচলিত যুদ্ধের চেয়েও বেশি বলে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এখনই রাশিয়াকে থামানো সস্তা হবে, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনকারী সাধারণ ড্রোন তৈরির আশঙ্কায় পড়ে গেলে তার চেয়ে ব্যয়বহুল পরিস্থিতি তৈরি হবে।

তিনি আরও বলেন, ইউরোপ মলদোভাকে রাশিয়ার প্রভাবের কাছে হারানোর সামর্থ্য রাখে না। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো জর্জিয়া ও বেলারুশকে রাশিয়ার কবল থেকে রক্ষা করার সুযোগ হারিয়েছে।

সম্প্রতি মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু অভিযোগ করেছেন, রাশিয়া শত শত কোটি ইউরো ঢালছে দেশটির ভেতরে সহিংসতা উসকে দেওয়ার ও ভীতি ছড়ানোর জন্য। রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে রাশিয়ার প্রভাবিত ভুয়া তথ্য প্রচারেরও প্রমাণ মিলেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি জানান, তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ভালো বৈঠক হয়েছে এবং যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত।

এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন, যা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। বৈঠকে রুবিও যুদ্ধ বন্ধের এবং টেকসই সমাধানের দিকে এগিয়ে যেতে মস্কোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যন্তর-মন্তর ‘সিজন-টু’য়ের হুঁশিয়ারি অভিজিতের

পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি নেই: ইরান

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।

১৭ ঘণ্টা আগে

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা, ৩ পাকিস্তানিসহ নিহত ৬

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

১ দিন আগে

ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে

১ দিন আগে