হামাসকে অস্ত্রসমর্পণের আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার জাতিসংঘ অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পাশাপাশি হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন অস্ত্রসমর্পণ করে।

রোববার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট আব্বাস। ভিসা না পাওয়ায় নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে সশরীরে যগ দিতে পারেননি তিনি। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন।

আব্বাস এমন সময়ে এ আহ্বান জানালেন যখন ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে। তার ভাষণ দেওয়ার কিছু সময় আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। আগের দিন কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য একই স্বীকৃতি দেয়।

হামাসকে অস্ত্রসমর্পণের আহ্বান জানিয়ে আব্বাস বলেন, হামাসকে অস্ত্র হস্তান্তরের আহ্বান জানাই। গাজায় হামাসের কোনো শাসন থাকবে না। আমরা একটি একক রাষ্ট্র চাই, যেখানে কোনো অস্ত্র থাকবে না।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। পাশাপাশি জাতিসংঘ ও ত্রাণ সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি অবিলম্বে গাজা ও পশ্চিম তীরের পুনর্গঠন শুরু করার কথা বলেছেন।

মাহমুদ আব্বাস বলেন, যুদ্ধ শেষ হওয়ার তিন মাসের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়ন করা হবে, যেন ক্ষমতার সঠিক হস্তান্তর নিশ্চিত হয়। এরপর আন্তর্জাতিক পর্যবেক্ষণে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি আইনের শাসনমূখী রাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ১৪৯টি দেশের প্রশংসা করেন আব্বাস। যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরও স্বীকৃতি দিতে অনুরোধ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সৌদি আরব ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলিয়ে জাতিসংঘ সম্মেলনের সময়ে গৃহীত যেকোনো শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করার প্রস্তুতি রয়েছে বলেও জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে