শেহবাজ শরিফ ও ওসমানীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম
ড. ইউনূস- শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়েছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

একই দিনে অনুষ্ঠিত এই দুটি পৃথক বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু এখনো জানা যায়নি।

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে তার আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধ বন্ধে সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাবনা ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

৫ ঘণ্টা আগে

লুহানস্ক পুরোপুরি দখলের দাবি রাশিয়ার, মন্তব্য নেই ইউক্রেনের

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট সামরিক গ্রুপিংয়ের ইউনিটগুলো লুহানস্কের ‘মুক্তি’ সম্পন্ন করেছে। ইউক্রেনের এ অঞ্চলটিকে লুহানস্ক পিপলস রিপাবলিক হিসেবে অভিহিত করে থাকে।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রকে কি ন্যাটো থেকে বের করে নিতে পারেন ট্রাম্প?

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প একতরফাভাবে ৭৭ বছর পুরোনো এই ট্রান্স-আটলান্টিক জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিতে পারবেন কি না, তা স্পষ্ট নয়, যদিও তিনি প্রায়ই কংগ্রেসের অনুমোদন ছাড়াই বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেন। এমন অনেক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে আটকেও গেছে।

৬ ঘণ্টা আগে

ইরানে মার্কিন অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্প

ট্রাম্প বলেন, “আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন জয় যা কিছু মানুষ কখনো দেখেননি।”

৭ ঘণ্টা আগে