রাষ্ট্র-সরকার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’, সাংবাদিকদের প্রশ্ন নেননি ভারতীয় দূত
বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকে ‘সৌজন্য সাক্ষাৎ’ উল্লেখ করলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তিনি। সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরে বিদায় নেন তিনি।
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দিতে’ সবাইকে এক মঞ্চে আসার তাগিদ প্রধানমন্ত্রীর
ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ও দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে আসার তাগিদ দিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে ন
এমপির পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
সংবিধানের বিধান তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।”
ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা
এর আগে সোমবার এক বিবৃতিতে বাংলাদেশকে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে ঘোষণা করে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে সংস্থাটি চালু হওয়ার প্রায় সাত বছর পর এ স্বীকৃতি পেল বাংলাদেশ।
ডিএফসির মাধ্যমে দেশে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান সহজ হবে: মাহদী আমিন
তিনি বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা কাজে লাগিয়ে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক অগ্রযাত্রাকে আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বাসস।
শেখ হাসিনাকে ফেরতে সামরিক বিমান চায় দিল্লি— জবাব এড়িয়ে গেলেন জয়সওয়াল
ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি স্থলবন্দর নাকি আকাশপথে দেশে ফিরবেন, এ বিষয়ে ভারতের কোনো প্রস্তুতি আছে কি না এবং বিষয়টি নিয়ে দেশটির সরকার উদ্বিগ্ন কি না, জানতে চান সাংবাদিকরা। এসব প্রশ্নেও কোনো মন্তব্য করেননি জয়সওয়াল।
বেশি দামে কিনেও গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী
জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।’
জলবায়ুর অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এ সংকট চলতে থাকলে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এটি আ
এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘শর্টসার্কিটের সম্ভাবনা বেশি’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বাড়িতে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকেও সেখানে পাঠান। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে
সংরক্ষিত নারী আসনব্যবস্থা তুলে দেওয়ার সময় এসেছে: স্পিকার
স্পিকার বলেন, “এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন, যারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম।” তিনি একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন।
মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীন
মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের অনুমোদন পেয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (১২
বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনর
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ‘ঋণ নয়, প্রয়োজন অনুদান’, অর্থায়নে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এসব দেশের আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্
কপ-৩১-এ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, “জলবায়ু সম্মেলনের পরে প্রধানমন্ত্রী দুপুরে বিশ্ব নেতাদের লিডার্স সামিটে যোগ দিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে অংশ নিচ্ছেন। এ বৈঠকের পরে বিকালে বিশ্ব নেতাদের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আন্তালিয়ায় আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, বিএ
সর্বশেষ











-72bc1e-256x144.webp)




