ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার জের ধরে ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছে। এর ফলে যে কেউ যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করলে তা অনুমোদন, বাতিল, প্রত্যাখ্যান বা কোনো ধরনের সিদ্ধান্তই আর দেওয়া হবে না।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রযুক্তিগতভাবে আমরা অনেক অগ্রগতি করেছি। কিন্তু অভিবাসন নীতি সেই অর্জনকে পেছনের দিকে নিয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থা সম্পূর্ণভাবে ঢেলে সাজাব। এর জন্য তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।
কোন ১৯ দেশ রয়েছে ট্রাম্পের এই পর্যালোচনার তালিকায় সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হোয়াইট হাউজ। বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হলে তাদের জুন মাসের একটি ঘোষণার দিকে ইঙ্গিত করা হয়। বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধি
ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের মাধ্যমে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।
ভারতকে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। তবে গত কয়েক বছরে দেশটি থেকে অস্ত্র কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে ভারত। তথ্য বলছে, ২০১৭ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এ হার ৬২ শতাংশ থেকে কমে ৩৪ শতাংশ হয়েছে।
খাসোগি হত্যায় সালমানের সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ক্রাউন প্রিন্স (যুবরাজ সালমান) এ সম্পর্কে কিছুই জনতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের।’
ভারতের ওপর আগস্টের শেষ দিকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশি বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিল।
মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তার আব্রাহাম অ্যাকর্ডে সইয়ের জন্য সৌদি আরবকে চাপ দিতে পারেন। সৌদি আরব এ চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুঁজে বের করাকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।
এ পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) মোতায়েনের কথা বলা হয়েছে, যা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনার প্রস্তাবের বরাবরই বিরোধী ইসরায়েল।
বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।
ভিসা ফি শতগুণ বাড়ানোর পর এবার কর্মসূচিটি বাতিলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে জমা করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য শিল্পখাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।
দুই দেশই বলেছে, তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে। দুই দেশ যে কেবল হুমকি দিচ্ছে তা নয়, বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত রয়েছে। বছরের শুরুতে সম্পর্ক উন্নতির সম্ভাবনা থাকলেও এখন পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে।
এর আগে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করে প্রকাশের জন্য গত সোমবার বিবিসিকে চিঠি দেন ট্রাম্পের আইনজীবীরা। ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়। এর জন্য বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে বলা হয়েছে যে, অনুষ্ঠানটিতে ২০২১ সালের ছয়ই জানুয়ারি ট্রাম্পের ভাষণের দুটি আলাদা অংশ একসাথে মিশিয়ে দর্শকদের বিভ্রান্ত করেছে, যা দেখে মনে হচ্ছে তিনি তার নির্বাচনী পরাজয়ের পর মার্কিন ক্যাপিটলে আক্রমণ করার জন্য জনগণকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছিলেন।
এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে। মার্কিন সিনেট রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি বিলের পক্ষে ভোট দিতে যাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারি অচলাবস্থা অবসানের পথ খুলে দিতে পারে।