ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন।
দেশটির সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ৬৩৪ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে।
ভবনটিতে জাতীয় ফুটবল লিগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের করপোরেট অফিস রয়েছে।
পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা (২৭)।
পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে। এতে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা গেছে।
এদিকে, নিউইয়র্ক সিটি এবং লাস ভেগাসের পুলিশ জানায়, সোমবার মিডটাউন ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা লাস ভেগাসের বাসিন্দা বলে জানা গেছে।
গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তারা।
সিবিএস নিউজ পুলিশের বরাত দিয়ে জানায়, এই ঘটনায় একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন।
হামলার পর ম্যানহাটনের মিডটাউনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের আশপাশে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১৭ ঘণ্টা আগে
খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।
১৮ ঘণ্টা আগে
এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
২১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও
২১ ঘণ্টা আগে