ডেস্ক, রাজনীতি ডটকম

জাপানের সংবাদপত্র ইয়োমিউরি শিম্বুন যুক্তরাষ্ট্রের এআই কোম্পানি পারপ্লেক্সিটি'র বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, পারপ্লেক্সিটি তাদের সার্চ ইঞ্জিনে বিনা অনুমতিতে ইয়োমিউরি শিম্বুনের কনটেন্ট ব্যবহার করছে।
গত বৃহস্পতিবার এই মামলাটি করা হয়।
প্রচারসংখ্যার দিক দিয়ে ইয়োমিউরি শিম্বুন বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্রগুলোর একটি। পত্রিকাটি বলেছে, বিনা মূল্যে আধেয় ব্যবহারের অভিযোগে এর আগেও বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো। তবে জাপানের বড় কোনো সংবাদমাধ্যম এই প্রথম এমন মামলা করল।
মামলায় অভিযোগ করে বলা হয়েছে, পারপ্লেক্সিটির ব্যবহার করা আধেয়গুলো তৈরিতে বিপুল শ্রম ও অর্থ ব্যয় করতে হয় সংবাদমাধ্যমগুলোর। অথচ এগুলো ব্যবহারের জন্য কোনো খরচই করতে হচ্ছে না এআই প্রতিষ্ঠানটিকে। এটি ‘নির্ভুল সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং গণতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দিতে পারে’ বলে মনে করেন ইয়োমিউরি শিম্বুন-এর একজন মুখপাত্র।
ইয়োমিউরি শিম্বুন-এর দাবি, গত ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অনুমতি ছাড়া তাদের ১ লাখ ২০ হাজার আধেয় ব্যবহার করেছে পারপ্লেক্সিটি। এর জন্য মামলায় ২২০ কোটি ইয়েন বা ১৪ লাখ ৭০ হাজার ডলারের ক্ষতিপূরণ চেয়েছে তারা। মামলায় আরও বলা হয়েছে, পারপ্লেক্সিটির সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো কিছু খোঁজার পর ইয়োমিউরি শিম্বুন-এর আধেয়র বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়। ফলে ব্যবহারকারীরা সেটি শুধু দেখেন। সংবাদপত্রটির খবরের লিংকে প্রবেশ করেন না। এতে তাদের পাঠকের সংখ্যা কমেছে। এ বাবদও ক্ষতিপূরণ দিতে হবে পারপ্লেক্সিটিকে।
জাপানের প্রধান পাঁচটি দৈনিক সংবাদপত্রের একটি ইয়োমিউরি শিম্বুন। বর্তমানে তাদের দৈনিক প্রচারসংখ্যা প্রায় ৬০ লাখ। ২০১০ সালের এই প্রচারসংখ্যা ছিল দিনে ১ কোটির বেশি। এ ছাড়া সংবাদপত্রটিতে প্রায় আড়াই হাজার প্রতিবেদক কাজ করেন। ইয়োমিউরি শিম্বুন-এর মামলার বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পারপ্লেক্সিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে গত বছরের অক্টোবরে পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক পোস্ট। সংবাদপত্র দুটির ওই পদক্ষেপকে তখন ‘দুরদৃষ্টিহীন, অপ্রয়োজনীয় ও আত্মঘাতী’ বলে আখ্যা দিয়েছিল এআই প্রতিষ্ঠানটি। পারপ্লেক্সিটি বলেছিল, সংবাদমাধ্যমগুলো এমন এক বিশ্বে বাস করতে পছন্দ করে, যেখানে প্রকাশিত তথ্যের মালিকানা তাদের হাতেই থাকবে। আর অর্থ পরিশোধ ছাড়া এই তথ্য দিয়ে কেউ কিছু করতে পারবে না।

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১৫ ঘণ্টা আগে
খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।
১৫ ঘণ্টা আগে
এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও
১৯ ঘণ্টা আগে