ট্রাম্পের শুল্ক আরোপ: মোদির কড়া বার্তা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৬: ০৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের পণ্যের ওপর মার্কিন শুল্ক আরও বাড়ানোর পর বেশ কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে তিনি কখনোই আপস করবেন না।

তার দেশের কৃষকদের স্বার্থে তাকে ‘চড়া মূল্য’ দিতেও হলেও তিনি পিছু হটবেন না।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নয়াদিল্লির একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প ভারতের বিরুদ্ধে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। আগের আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক মিলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের ক্ষেত্রে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এটি যে কোনো মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর চাপানো সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছে রয়টার্স।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপস করবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ আর ‘ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে’।

এনডিটিভি বলছে, ট্রাম্পের শুল্ক আরোপের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। ওয়াশিংটন চাচ্ছিল ভারতের কৃষি বাজারে আরও প্রবেশাধিকার, কিন্তু নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে মোদির ‘কৃষকের স্বার্থে আপসহীনতা’র বার্তা স্পষ্টভাবে শুল্ক চাপের জবাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৫ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৫ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১৯ ঘণ্টা আগে