পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ট্রাম্প জানান, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামীকালের (শুক্রবার) মধ্যেই এসব বিষয় চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

গতকাল বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”

এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে ট্রাম্প বলেন, “আমি অনেক দেশের নেতার সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চান।”

ট্রাম্প আরও বলেন, “অন্যান্য দেশও শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে। সঠিক সময় হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।”

ট্রাম্প এর আগে ১ আগস্ট সময়সীমা বেঁধে দেন, যার মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে। অবশ্য চীনের জন্য এই সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট করা হয়েছে।

এদিকে, ভারত, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে বলে জানান ট্রাম্প। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ পায়নি এবং হোয়াইট হাউস জানিয়েছে, কিছু চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৭ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৮ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

২১ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

২১ ঘণ্টা আগে