ফের খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নতুন করে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ প্রকাশ্যেই নতুন এই হুমকি দেন।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের র‌্যামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় কাৎজ এই হুমকি দেন।

তিনি বলেন, ‘আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই৷ যদি আপনি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও শক্তি নিয়ে পৌঁছাবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।'

ইসরায়েলের এই হুমকির পর এখনো ইরানি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, গত ২৬ জুন এক সাক্ষাৎকারে কাৎজ জানান, ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের। তবে সেই সুযোগ তারা পাননি।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩-কে দেয়া সাক্ষাৎকারে কাৎজ আরও বলেন, 'আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম। যদি আমরা তাকে দেখতে পেতাম, তাহলে শেষ করে দিতাম।'

গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। জবাবে তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এক পর্যায়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৭ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৮ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

২১ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

২১ ঘণ্টা আগে