ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমা মিত্রদেশগুলোর উদ্দেশে তিনি বলেছেন, তারা যেন রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে।
বিবিসি ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর জেলেনস্কি এ আহ্বান জানান।
রাতভর চালানো মস্কোর ওই হামলায় ছয় বছর বয়সী এক শিশুসহ ১২ জন নিহত হযন, আহত হন শতাধিক মানুষ। এ ছাড়া কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি ৯ তলা আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে।
এ হামলার কয়েক ঘণ্টা পরই শীতল যুদ্ধকালীন হেলসিংকি চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেজে ভাষণ দেন জেলেনস্কি। সেখানেই রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দেন তিনি।
জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি, যুদ্ধ থামাতে রাশিয়াকে ‘চাপ প্রয়োগ করা’ সম্ভব। যদি বিশ্ব রাশিয়ার শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে থাকবে।
এর আগে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে সময় বেঁধে দিয়ে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘটনাপ্রবাহ বলছে, এরপর থেকেই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে তাদের বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ক্রেমলিন জানিয়েছে, তারা ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে। সামরিক ঘাঁটির পতনের পর একজন সামরিক বিশ্লেষক বলেছেন, রাশিয়া সম্ভবত এখন পূর্ব ইউক্রেনের দিকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে।

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১৭ ঘণ্টা আগে
খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।
১৮ ঘণ্টা আগে
এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
২১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও
২১ ঘণ্টা আগে