সাময়িক বিরতিতেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৬৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাময়িক বিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে একদিনে আরও ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৩৪ জনই ছিলেন ত্রাণের অপেক্ষায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৭ জুলাই) গাজার খান ইউনিস, বনি সুহেলাসহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা।

এর আগে, একই দিন ইসরাইলি সেনাবাহিনী গাজার নির্দিষ্ট কিছু অংশে প্রতিদিন সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়। একই সঙ্গে নতুন মানবিক করিডোরের কথাও জানায় তারা।

মূলত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম যেন নির্বিঘ্নে চলতে পারে, সেজন্য এমন ঘোষণা দিলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

ইসরাইলি বাহিনীর দাবি, শনিবার থেকেই গাজায় আকাশপথে ত্রাণ ফেলা শুরু হয়েছে। পাশাপাশি আরও কিছু সহায়তা পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধ না থামিয়ে শুধুমাত্র ত্রাণ সরবরাহ করে এ সংকট কাটানো সম্ভব নয়।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে গাজা শহরে অপুষ্টির মাত্রা। পাঁচ বছরের নিচে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। শুধু জুন মাসের পর থেকেই এই সংখ্যা তিনগুণ বেড়েছে।

সংস্থাটির মতে, ত্রাণে ইচ্ছাকৃত বাধা ও বিলম্বই এই পরিস্থিতির জন্য দায়ী।

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে এক বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে গাজা ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অগ্রগতির অভাবের জন্য হামাসকেই দায়ী করেন তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাস আরও কঠোর অবস্থান নিয়েছে।

অন্যদিকে, গাজায় আকাশপথে ত্রাণ পাঠিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। রোববার তিন দফা এয়ারড্রপে ২৫ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হয় বলে জানায় দেশটির সেনাবাহিনী।

একই দিন, হামাস নেতা খলিল আল-হায়া এক বিবৃতিতে বলেন, অবরোধ ও অনাহার চলতে থাকলে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৯ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৯ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১ দিন আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১ দিন আগে