রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দলগুলো রিফরমেশন করুন। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে—সেসব চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে—এই দেশে আ
সাইফুল হক বলেছেন, জনগণ ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো রাজনীতি প্রত্যাখ্যান করবে। এ ছাড়া যারা ভোটের বিনিময়ে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নুরুল হক নুর বলেন, ‘এই নির্বাচন দেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। অনেকেই ভোটকেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন। এর ফলে দেশ একটি গভীর সংকটে পতিত হয়েছিল। আজকের পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন ব
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ আত্মপ্রকাশ করেছে। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’— স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।
জামায়াতে ইসলামীর প্রার্থীদের দেওয়া হয়েছে ১৭৯ আসন, এনসিপিকে আসন দেওয়া হয়েছে ৩০টি। গত কয়েকদিন ধরেই আলোচনায় থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নির্বাচনি জোটে অংশগ্রহণ এখনো অনিশ্চিত রয়ে গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের অংশগ্রহণে ‘নতুন রাজনৈতিক প্রয়াস’ যাত্রা শুরু করতে যাচ্ছে। জানা গেছে, নতুন এ রাজনৈতিক দলের নাম হতে পারে ‘জনযাত্রা’ (পিপলস মার্চ)।
ছোট রাজনৈতিক দল হিসেবে নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ায় ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
নুরুল হক নুর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।
শুনানি শেষে রাশেদ প্রধান বলেন, বিএনপি প্রার্থীদের ঋণখেলাপি, বিদেশি নাগরিকত্বসহ বড় ঘটনায় প্রার্থিতা টিকে যাচ্ছে। কিন্তু জামায়াত, জাগপাসহ ১১ দলের প্রার্থীদের প্রার্থিতা টিকছে না। এসব ঘটনায় লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না। আমাদের শঙ্কা, নির্বাচনেও এ পরিবেশ থাকে কি না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে অস্ত্রধারী দেহরক্ষী (গানম্যান) দিয়েছে সরকার। একই সুবিধা পেয়েছেন মেহেরপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণ।
বিএনপির থেকে আসন সমঝোতায় ছাড় পাওয়া একাধিক নেতার সঙ্গে আলাপে তাদের এমন বিড়ম্বনায় কথা উঠে এসেছে। অবশ্য বিএনপির হাইকমান্ডের কাছে সহযোগিতা চাওয়ার পর মাঠের পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে বলে জানালেন দলটির মিত্ররা। পুরোপুরি সহযোগিতা পেতে দল থেকে আনুষ্ঠানিক নির্দেশনা চাচ্ছেন তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পরিশুদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বীক্রম। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের অধিকাংশই জামায়াতের উল্লেখ করে তিনি বলেছেন, দেশকে সুশাসন উপহার দিতেই তাদের সঙ্গে এলডিপি এক হয়েছে।
এনসিপি থেকে পদত্যাগ করার কারণে নিজের নির্বাচনী তহবিলে ‘ক্রাউড ফান্ডিং’এর অর্থ যারা ফেরত চাইবেন, তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তাসনিম জারা।
তিনি লেখেন, যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটোখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গণফোরামের সাধারণ সম্পাদক ড. মো. মিজানুর রহমানের সই করা এক শোকবার্তায় ড. কামাল হোসেন বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারিয়েছে বলে মন্তব্য করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার দুপুর ১টার দিকে দেওয়া এক ফেসবুকে পোস্টে সংগঠনটি এ মন্তব্য করে।
নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তাসনিম জারা। ভোটারদের সইয়ের নথিপত্রসহ মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ের একটি ছবি সোমবার রাতে পোস্ট করেছেন তিনি। বিস্তারিত কিছু না লিখে চার শব্দের একটি স্ট্যাটাসে জানিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার লড়াই উৎরে যাওয়ার কথা। লিখেছেন, ‘উই হ্যাভ মেড ইট!!!’