‘উপযুক্ত পরিবেশ না থাকায়’ নির্বাচনে যাচ্ছে না ওয়ার্কার্স পার্টি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০: ৩৩
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচন কমিশনের ভূমিকা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

সোমবার (২৯ ডিসেম্বর) ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের সই করা এক বিবৃতিতে দলের এ অবস্থানের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের গণতান্ত্রিক উত্তরণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন দীর্ঘদিন ধরে জনগণের দাবি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও সেই দাবির সঙ্গে সহমত পোষণ করে একটি ভয়ভীতিহীন, লেভেল প্লেয়িং ফিল্ড, ভোটার ও প্রার্থীসহ নির্বাচন-সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা প্রত্যাশাসহ একটি অবাধ-সুষ্ঠু-অর্ন্তভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশ্যা করে এর প্রস্তুতিও নিয়েছিল। তবে প্রধান নির্বাচন কমিশনারের আশাব্যঞ্জক বক্তব্যের পরও বাস্তবে নির্বাচন প্রক্রিয়ার ধাপগুলো ক্রমেই অনিশ্চিত ও দুর্বল হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রথমত নির্বাচন কমিশন শুরু থেকেই নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ওয়ার্কার্স পার্টিসহ একাধিক দলকে নির্বাচন প্রস্তুতিকালীন সংলাপে ডাকা হয়নি, এমনকি আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়নি। এ ছাড়া দলের পক্ষ থেকে ১০ দফা প্রস্তাবনা জমা দেওয়া হলেও তাতে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি।

তফসিল ঘোষণার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলেও অভিযোগ তুলেছে ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে, রাজনৈতিক হত্যাকাণ্ড, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, গার্মেন্টস কর্মী দিপু দাসকে হত্যার মতো ঘটনাসহ সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে। মাজার, খানকা, বাউল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে। এতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।

নির্বাচন জামানতসহ সিডি কেনার শর্ত ও অর্থ নির্ধারণের মাধ্যমে কালো টাকা উৎসারিত দল ও ব্যক্তিদের সুযোগ বাড়ানো হয়েছে বলে মনে করছে ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে, গণমানুষ, সৎ, যোগ্য মানুষকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা অবাধ, লেভেল প্লেয়িং ফিল্ডকে অনুমোদন দেয় না। এ ছাড়া কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনের কোনো প্রতিপালন দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করছে দলটি।

২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচনি সহিংসতার শঙ্কা, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় ও সহযোগী সংগঠনের কার্যালয় দখল হয়ে গেলেও কারও কাছ থেকেই সে বিষয়ে প্রতিকার না পাওয়ায় নির্বাচনসংশ্লিষ্টদের নিরপেক্ষ আচরণ না করা, দলের সভাপতি রাশেদ খান মেননসহ শীর্ষ নেতাদের ‘গায়েবি মিথ্যা মামলা’য় আটক রাখা হলেও নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার মতো অভিযোগও তুলেছে ওয়ার্কার্স পার্টি।

দলটি বলছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওয়ার্কার্স পার্টি মনে করে, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করে একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। সরকার দেশের জনগোষ্ঠীর বিরাট অংশের ভোটারদের দলকে ও ভোটারদের নির্বাচনের বাইরে ঠেলে দিচ্ছে। ফলে আগামী নির্বাচনে গণতন্ত্রের পথ মসৃণ হবে না। এ ছাড়া দলটি আশঙ্কা প্রকাশ করেছে, রাজনৈতিক সংকট এড়িয়ে দেশে শান্তি, স্থিতিশীলতা আসবে না, দেশ নতুন সংকটে পতিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সর্বোচ্চ উদ্যোগ রেখে নির্বাচনে অংশগ্রহণে করার চেষ্টা করলেও চলমান পরিস্থিতি নির্বাচনের পথে অন্তরায়। তাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলটি আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার ভিত্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ১৯৭২-এর সংবিধানের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

অব্যাহতি প্রত্যাহার, ছাত্রদলে ফিরলেন হামিম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাবি শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

৫ দিন আগে

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক মির্জা ফখরুলের

এমন পরিস্থিতিতেই এসেছে মির্জা ফখরুলের ফেসবুক পোস্ট। ধর্ষণকে নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের পতনের প্রতিফলন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রত

৫ দিন আগে

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অ

৫ দিন আগে

‘অপরাধের বিরুদ্ধে প্রয়োজন শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।

৫ দিন আগে