ফরিদপুরে বাসে আগুন, নেভাতে গিয়ে চালকের মৃত্যু
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বারৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাসচালক কালাচাঁদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি ৬৩ শিক্ষার্থীর মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়েরসহ (১৮) চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে।
ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়।
সাভারে ফের ২ বাসে আগুন
থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত একটার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পোশাকশ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাসে আগুন লাগে। এর কয়েক ঘণ্টা পর সোমবার ভোর চারটার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে টাটা সার্ভিসিং সেন্টারের সামনে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘ
গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় ১০ প্লাটুন আনসার মোতায়েন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ও ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ গুরুত্বপূর্ণ এলাকায় ছয় প্লাটুন আ
এবার মিরপুরে থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
রাজধানীর মিরপুরে পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপির মেয়ে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে ফের বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও লাঠিপেটা করা হয়। এ ঘটনার পর সাতটি কারখানায় ছুটি ঘোষণা
মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, স্বজন ও স্থানীয়দের দাবি, জাহেদ বেপারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এ কারণে প্রতিপক্ষ ফরিদের লোকজন পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।
গাজীপুরে নিহত পোশাকশ্রমিকের গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেডে ভণ্ডুল
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে গত সোমবার হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০)। পরে গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাভার-গাজীপুর-নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, পুলিশের সঙ্গে সংঘর্ষ
গাজীপুরে আজ সকাল পৌনে নয়টার দিকে চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কের বাসন থানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
হেমায়েতপুরে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০
সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ও পদ্মার মোড়ের ঋষিপাড়া এলা
শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আটক শ্রমিকদের ছাড়িয়ে নিতে গাজীপুরের কাশিমপুর থানা ঘেরাও করেন আন্দোলনকারী শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশকে টিয়ার গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।
শ্রমিক আন্দোলন: গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।
আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিকদের চলমান বিক্ষোভ ও আন্দোলনের মধ্যেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়াসহ আশপাশের অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। তবে পোশাক খাতের কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করে সরকার স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে আশুলিয়


-d513b0.jpg)














