ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটস্ত পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন।
নিহত কালাচান শেখ (৫৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি ৩০ বছর ধরে বাসচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সড়কের পাশে বাসটি পার্কিং করে চালক ভেতরেই ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
আগুন ও ধোঁয়ার মধ্যে বাস থেকে বের হতে না পেরে কালাচান শেখ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।








-d513b0.jpg)



