গাজীপুরে নিহত পোশাকশ্রমিকের গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেডে ভণ্ডুল

গাজীপুর প্রতিনিধি
জানাজা শুরুর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে উপস্থিত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেন। ছবি: সংগৃহীত
জানাজা শুরুর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে উপস্থিত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার গায়েবানা জানাজা আয়োজনের উদ্যোগ নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জানাজা শুরুর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে উপস্থিত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেন। বুধবার বেলা পৌনে একটার দিকে চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৌফিকের রুহের মাগফিরাত কামনায় এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার প্রস্তুতি নেওয়া হয়। জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন।

বক্তব্য শেষে জানাজা শুরু করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে জানাজা আদায়ের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার এস এম আশরাফুল আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তা এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গায়েবানা জানাযার নামায উদ্দেশ্যে কিছু লোক জড়ো হয়।”

“পরে তারা নানা বক্তব্য দেওয়া শুরু করে। প্রথমে তাদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ জানালেও তারা সরেননি। কে কোন উদ্দেশ্য জড়ো হয়েছে তা তো জানা যায় না। তাই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে,” বলেন তিনি।

এনসিপির মুখ্য সংগঠক আলী নাসের খান অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। তিনি বলেন, “পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। আমরা পোশাক শ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি। সেইসঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই। আমাদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে গত সোমবার হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০)। পরে গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad