গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন— পুড়ল নথি, পেট্রোলের বোতল উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭: ৩৮
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন— পুড়ল নথি, পেট্রোলের বোতল উদ্ধার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে পেট্রোলের একটি বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

শাখা ব্যবস্থাপক মঞ্জুর আহমেদ জানান, ভোররাতে নৈশপ্রহরীর ফোনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যাংক কার্যালয় পরিদর্শন করেন।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement