বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর কট্টর সমালোচক। মাদুরো ব্যাপক ভোট কারচুপির অভিযোগে বিতর্কিত এক নির্বাচনের পর জানুয়ারিতে পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে।
ডোনাল্ড ট্রাম্প পরে বলেছিলেন, আগামী শুক্রবার বা ৮ অগাস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি না হলে এই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কে থাকা যেকোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আকস্মিক বন্যার এক বিশাল ঢেউ এলাকাটি ভাসিয়ে নিয়ে গেছে। বর্তমানে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন সবুজ মিয়া নামে এক বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা।