পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
বোমা হামলার শিকার পুলিশ বাস। ছবি: এএফপি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে এই অঞ্চলে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সবচেয়ে সক্রিয় দল হিসেবে পরিচিত।

এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলুচিন্তানের মাস্তুং জেলায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণের শিকার হয়।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা রাজা মোহাম্মদ আকরাম জানিয়েছেন, বাসে প্রায় ৪০ জন পুলিশ সদস্য ছিলেন বলে। অন্যদিকে প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদের কোয়েটার সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপর দীর্ঘদিন ধরেই। এটি আফগানিস্তান ও ইরানের সীমান্তঘেঁষা খনিজসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। এ বছরের শুরু থেকে কেবল বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতেই দুই শতাধিক প্রাণহানি ঘটেছে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল দেশটির জন্য সর্বাধিক সহিংসতার বছর হিসেবে বিবেচিত হয়েছে। সরকারি পর্যায়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১২ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৪ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৪ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৫ ঘণ্টা আগে