ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়ে সম্ভবত অক্ষম হয়ে পড়েছেন—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার বক্তব্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় মোজতবা খামেনি আহত হন।
শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত নিজস্ব ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের পর তাইওয়ানের জন্য উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রসহ নতুন একটি অস্ত্র প্যাকেজ অনুমোদিত হতে পারে— এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় জিয়াকুন এই মন্তব্য করেন।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'রিওয়ার্ডস ফর জাস্টিস' কর্মসূচির আওতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মোজতবা খামেনির পাশাপাশি তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক উপপ্রধান আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।
বিবৃতিতে টম ফ্লেচার বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন এখন ‘নগণ্য’ পর্যায়ে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্বের কোটি কোটি দরিদ্র ও অসহায় মানুষের ওপর, যারা নিয়মিত মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
নিয়মিত টহল চলাকালে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন স্টেশন হাউস অফিসারও (এসএইচও) রয়েছেন বলে জানা গেছে।
ইসরায়েল ও মার্কিন বাহিনীর অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্য তেহরানের কাছে সরবরাহ করছে মস্কো। মূলত ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার পাল্টা জবাব হিসেবে পুতিন এই কৌশল নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
খবর থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও বিস্তৃত বিকল্প নিয়ে চিন্তা করছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ওই হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হয়েছেন।
এরদোয়ান বলেন, তুরস্কের দিকে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তিনি জোর দিয়ে বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ মার্চ) ঘোষণা করেছেন, যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মুখে এবং জ্বালানি প্রবাহে বাধার কারণে সৃষ্ট গভীর বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় আহতদের মধ্যে ইতিমধ্যে ইউএস ন্যাশনাল গার্ডের সাত সদস্য প্রাণ হারিয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিধ্বস্ত হয়েছে। এতে চার সেনার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর জারজিরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৩ মার্চ) সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম ছয়দিনেই ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইনপ্রণেতাদের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন।