ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশ অমান্য করায় হার্ভার্ড ইউনিভার্সিটিকে দেওয়া ২.২ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। এছাড়াও স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে থাকা আরও ৬০ মিলিয়ন ডলারের চুক্তিও। সোমবার টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবিই প্রত্যাখ্যান করেছে। শুক্রবার পাঠানো এক চিঠিতে হার্ভার্ডকে ‘ব্যাপক সংস্কার’ কার্যকর করার নির্দেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এরমধ্যে রয়েছে- মেধাভিত্তিক ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া চালু করা, ছাত্র, শিক্ষক ও প্রশাসনের মধ্যে বৈচিত্র্যবিষয়ক দৃষ্টিভঙ্গির উপর নিরীক্ষা চালানো।
এছাড়া, গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। যে কারণে বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরা সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে কিছু শর্তাবলীও জানিয়ে দেওয়া হয়েছিল মার্কিন প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো হুমকিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য। ট্রাম্প প্রশাসনের দাবিগুলো মানা হলে, একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করা হতো বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণ।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১০ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১০ ঘণ্টা আগে
তেহরান বলছে, হরমুজ ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ এমন তীব্র প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এই নৌ পথকে ঘিরে সামরিক উত্তেজনাকে উসকে দিয়েছে। পাশাপাশি নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে কূটনৈতিক ও জ্বালানি বাজারেও।
২০ ঘণ্টা আগে
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতেই এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন।
১ দিন আগে