ডেস্ক, রাজনীতি ডটকম

শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও পুরোপুরি সুস্থ আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল মেয়াদের প্রথম বাৎসরিক স্বাস্থ্যপরীক্ষায় পাওয়া গেছে এমন ফলাফল।
সোমবার (১৪ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছাকাছি ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ট্রাম্পের এ স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
চিকিৎসা পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্পকে মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট (মকা) নামে পরিচিত একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়। স্মরণশক্তি, মনোযোগ, ভাষা ও চিন্তা-ক্ষমতা মূল্যায়নের এ পরীক্ষায় ট্রাম্প ৩০ স্কোরের মধ্যে ৩০ পেয়েছেন।
খবরে বলা হয়েছে, ট্রাম্পের ত্বকে কিছু সমস্যা রয়েছে। তার শারীরিক অসুস্থতার ইতিহাসও রয়েছে। তবে সবকিছুই রয়েছে নিয়ন্ত্রণের মধ্যে। ট্রাম্পের ওজনও কিছুটা কমেছে। তবে এখনো তিনি ‘ওভারওয়েট’ তথা বাড়তি ওজনের ক্যাটাগরিতেই রয়েছেন।
গত শুক্রবার এ পরীক্ষার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের হৃদপিণ্ড, ফুসফুস, স্নায়ু ও অন্যান্য শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতাও পরীক্ষা করে দেখা হয়েছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অভিজ্ঞ জরুরি বিভাগীয় চিকিৎসক ডা. শন বারবাবেলা জানিয়েছেন, সবকিছু পরীক্ষায় স্বাভাবিক পাওয়া গেছে।
এর আগে গত বছরের জুলাইয়ে পেনসিলভ্যানিয়ার একটি নির্বাচনি সমাবেশে ট্রাম্পকে গুলি করা হয়। ওই সময় গুলি তার ডান কান ছুঁয়ে যায়। চিকিৎসক জানিয়েছেন, এখনো সেই গুলির আঘাতের চিহ্ন রয়েছে ট্রাম্পের কানে। তবে তার স্বাস্থ্য বা শারীরিক সক্ষমতায় এর কোনো প্রভাব নেই।
চিকিৎসা পরীক্ষার প্রতিবেদনে ট্রাম্পের মধ্যে ডিপ্রেশন বা উদ্বেগের কোনো লক্ষণও পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, তার বর্তমান ওজন ২২৪ পাউন্ড বা ১০১ কেজি, উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি। ২০১৯ সালে ট্রাম্পের ওজন ছিল ২৪৩ পাউন্ড। সে হিসাবে তার ওজন কিছুটা কমেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১১ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১১ ঘণ্টা আগে
তেহরান বলছে, হরমুজ ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ এমন তীব্র প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এই নৌ পথকে ঘিরে সামরিক উত্তেজনাকে উসকে দিয়েছে। পাশাপাশি নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে কূটনৈতিক ও জ্বালানি বাজারেও।
১ দিন আগে
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতেই এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন।
১ দিন আগে