ডেস্ক, রাজনীতি ডটকম

এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার হুমকি দিয়েছে মার্কিন সরকার। কারণ ট্রাম্পের প্রশাসনের দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। বুধবার (১৬ এপ্রিল) হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হার্ভার্ডকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন। বলেন, ‘তারা ইহুদি-বিদ্বেষের কাছে মাথা নত করছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউজ দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টিকে তাদের নিয়োগ, ভর্তি এবং শিক্ষাদান নীতিমালায় পরিবর্তন আনতে হবে। প্রশাসনের মতে, এসব পদক্ষেপ ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবেলায় সহায়ক হবে।
এদিকে ক্রিস্টি নোম বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত নথিপত্র ও তাদের তথাকথিত ‘অবৈধ ও সহিংস কার্যক্রমের’ তথ্যও দাবি করেছেন। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২৭ শতাংশের বেশি।
তবে ক্রিস্টি নোমের সর্বশেষ দাবির বিষয়ে হার্ভার্ড এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
সোমবার হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো এক বার্তায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না কিংবা তার সাংবিধানিক অধিকার ছাড়বে না।'
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ ট্যাক্স ছাড় বাতিলের হুমকি দিয়েছেন, যা হার্ভার্ডের জন্য প্রতি বছর কোটি কোটি ডলারের ক্ষতি ডেকে আনতে পারে।
ট্রাম্প বুধবার তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, হার্ভার্ডকে আর সম্মানজনক কোনও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ধরা উচিত নয়। একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজের তালিকা থেকে বাদ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, হার্ভার্ড এখন একটি তামাশা, যেখানে ঘৃণা ও মূর্খতা শেখানো হয়। এটি আর কোনও ফেডারেল ফান্ড পাওয়ার যোগ্য নয়।
ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন বিশেষ করে সেসব বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যবস্তু করেছে যেখানে ফিলিস্তিনপন্থি প্রতিবাদ হয়েছে।
ফেব্রুয়ারিতে গঠিত সরকারের ‘অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্স’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৬০টি বিশ্ববিদ্যালয়কে পর্যালোচনার জন্য চিহ্নিত করেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১০ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১০ ঘণ্টা আগে
তেহরান বলছে, হরমুজ ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ এমন তীব্র প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এই নৌ পথকে ঘিরে সামরিক উত্তেজনাকে উসকে দিয়েছে। পাশাপাশি নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে কূটনৈতিক ও জ্বালানি বাজারেও।
২০ ঘণ্টা আগে
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতেই এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন।
১ দিন আগে