নিউজিল্যান্ডে পহেলা বৈশাখ উদযাপন

ডেস্ক, রাজনীতি ডটকম

নিউজিল্যান্ড প্রবাসী বাঙালি সাংস্কৃতিক সংগঠন, সম্প্রীতির উদ্যোগে গত ১২ই এপ্রিল, অকল্যান্ডে উদযাপিত হয়ে গেল বাংলা বর্ষবরণ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঙালি ছাড়াও, বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো হয়, পান্তা-ইলিশ-ভর্তা-মিষ্টি-পায়েস দিয়ে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মূল সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। এতে উৎসুক দর্শকরাও যোগ দেন। বর্ণিল মুখোশ ও বাদ্য সহযোগে এই শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। একে একে গান, কবিতা, আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে স্বাগত করা হয়।

আমন্ত্রিত অতিথিরা, প্রবাসে, এই আয়োজনকে সাধুবাদ জানান এবং আগামীতে সম্প্রীতির সঙ্গে থাকার অঙ্গীকার করেন। অকল্যান্ডের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে যোগ দেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

৯ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান ইরানের, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা

তেহরান বলছে, হরমুজ ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ এমন তীব্র প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এই নৌ পথকে ঘিরে সামরিক উত্তেজনাকে উসকে দিয়েছে। পাশাপাশি নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে কূটনৈতিক ও জ্বালানি বাজারেও।

১৯ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, ধ্বংসস্তূপে আটকা অনেকে

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতেই এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন।

১ দিন আগে

ইসরায়েলি হামলায় লেবাননে ৭ জন নিহত

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে এটি প্রাথমিক তথ্য এবং হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে