মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি আটক

ডেস্ক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৬৫ জন। এ ছাড়া নেপালের ছিলেন ১২৪। অভিযান থেকে ৫৮ নারীকেও আটক করা হয়। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান গতকাল রাতে সংবাদ সম্মেলনে বলেন যে, এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। তাদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিলেন যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের আটক করা হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

৯ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান ইরানের, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা

তেহরান বলছে, হরমুজ ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ এমন তীব্র প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এই নৌ পথকে ঘিরে সামরিক উত্তেজনাকে উসকে দিয়েছে। পাশাপাশি নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে কূটনৈতিক ও জ্বালানি বাজারেও।

১৯ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, ধ্বংসস্তূপে আটকা অনেকে

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতেই এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন।

১ দিন আগে

ইসরায়েলি হামলায় লেবাননে ৭ জন নিহত

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে এটি প্রাথমিক তথ্য এবং হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে