সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়া।
দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে প্রায় ১৬৫ ফুট নিচে খাদে পড়ে মুহূর্তের মধ্যে আগুন ধরে চালকসহ ৪৫ যাত্রীই নিহত হয়েছেন। তবে গুরুতর আহত অবস্থায় বেঁচে ফেরে ৮ বছর বয়সী একটি শিশু। কন্যাশিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জার্মানি ও যুক্তরাষ্ট্র কেজরিওয়ালের গ্রেপ্তার ও বিচারের প্রক্রিয়া নিয়ে সংশয়ী। তাদের মন্তব্যে সেটাই ধরা পড়েছিল। দুই দেশই বলেছিল, তারা চায় বিচার সুষ্ঠুভাবে দ্রুত হোক। গণতান্ত্রিক মূল্যবোধগুলো যেন অটুট থাকে।
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল—এমনটা বিশ্বাস করার সংগত কারণ আছে। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের তদন্ত প্রতিবেদন থেকে। তবে সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি সেতু আংশিক ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কি সেতুতে সজোরে ধাক্কা দেয় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩২ হাজার ৫০০ জনে। গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবার পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে ২২ বছর বয়সী যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে আগুনের গোলায় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার ভোরে জানিয়েছে, রাফাহ ও তার আশপাশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬৬
‘স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে স্বাস্থ্য আচরণ’ শীর্ষক সমীক্ষা অনুসারে সাম্প্রতিক মাসগুলোতে ১৫ শতাংশ ছেলে এবং ১৬ শতাংশ মেয়ে অন্ততপক্ষে একবার সাইবার বুলিংয়ের শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এর ফলে কিশোর-কিশোরীদের একে অন্যের প্রতি আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনতে দেখা গেছে বলে জাতিসংঘের এই সংস্থা উল্লেখ
স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়ার অবস্থান চীন এবং রাশিয়ার মধ্যে। কয়লা, বিভিন্ন ধাতুসহ নানা খনিজদ্রব্যে সমৃদ্ধ দেশটি। বেশ কয়েক বছরব্যাপী খনিজ সম্পদ আহরণ দীর্ঘদিনের উচ্চ দারিদ্যের হার কমাতে সাহায্য করেছে। তবে তা একই সঙ্গে অভিজাত মহলের দুর্নীতিতেও ইন্ধন দিয়েছে। এ কারণে সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আগামী দিনে দেশের কাজই করে যাব। দার্জিলিং-শিলিগুড়ি এলাকায় আর্থ-সামাজিকভাবে দুর্বল মানুষদের জন্য নানা উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা, পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করা আমার মূল লক্ষ্য হবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করছেন। গতকাল মঙ্গলবার তিনি গিয়েছিলেন ইসরাইল-গাজা সীমান্ত কেরেম শালোমে। সেখানে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘গাজার পরিস্থিতি নারকীয়।’ দ্রুত সীমান্ত খুলে দিতে হবে এবং আরও অনেক বেশি পরিমাণে মানবিক সাহায্য পাঠাতে হবে সেখানে।
উত্তর গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহায়তার জন্য বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা হচ্ছিল। এর মধ্যে কয়েকটি বস্তা বেইত লাহিয়া সাগরে পড়ে যায়। এসব ত্রাণ সংগ্রহ করতে গিয়ে সমুদ্রে ডুবে ১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভেঙে পড়া সেতু থেকে নিখোঁজ হওয়া ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটার জাহাজটি দীর্ঘ ফ্রান্সিস স্কট কি নামের সেতুতে ধাক্কা দেয়।
রাষ্ট্রদূত সবাইকে নিয়ে সব শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জাতীয় স্মৃতি সৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে দূতাবাসে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের শ্
লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে বুধবার ভোরে দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে।
এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে বলেছেন, 'রাশিয়ান ফেডারেশন সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন। '