সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩৬ সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
সিরিয়ার আলেপ্পোয় ইসরায়েলি হামলার পর ঘটনাস্থলে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়া।

জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) ভোরে সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার দুই ঘণ্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

হামলার বিষয়ে সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে, আলেপ্পোর নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত কয়েক ডজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘শত্রুদের এই হামলায় বেসামরিক ও সামরিক কর্মীসহ অনেকেই নিহত ও আহত হয়েছে।’ তবে তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৮ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১০ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১২ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে