জার্মানিতে স্বাধীনতা দিবস উদযাপন

জার্মানি প্রতিনিধি
ছবি : সংগৃহীত

যথাযথ মর্যাদায় জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিনের শুরুতে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে রাষ্ট্রদূত সবাইকে নিয়ে সব শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জাতীয় স্মৃতি সৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে দূতাবাসে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তার বক্তব্যে ১৯৪৭ সালের দেশ বিভাগ হতে শুরু করে বাঙালির মুক্তির সংগ্রামের প্রেক্ষাপট ও সেখানে জাতির পিতার রাজনৈতিক দূরদর্শিতার বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, স্বাধীনতার জন্য বাংলাদেশ যে মূল্য দিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। এই অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করে সততার সঙ্গে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে