কেজরিওয়ালকে নিয়ে আবারও সরব যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি: সংগৃহীত

ভারতের আপত্তি অগ্রাহ্য করে কেজরিওয়াল প্রসঙ্গে আবার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবার কংগ্রেসের ব্যাংক হিসাব ‘জব্দ’ করা নিয়েও প্রশ্ন তুলল।

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার ও বিচার নিয়ে বিদেশে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম মন্তব্য করেছিল জার্মানি। এরপর করলো যুক্তরাষ্ট্র।

ভারত দুই দেশের ক্ষেত্রেই আপত্তি জানায়। দুই দেশের কূটনীতিকদের তলব করে জানিয়ে দেয়, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য অনভিপ্রেত। কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ কথাও জানায়, এই প্রবণতা বন্ধ না হলে অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে।

ভারত প্রথমে ডেকেছিল দিল্লিতে জার্মান দূতাবাসের শীর্ষ কূটনীতিক জর্জ এঞ্জওয়াইরাকে, গত বুধবার তলব করে যুক্তরাষ্ট্রের অস্থায়ী প্রধান গ্লোরিয়া বারবেনাকে।

দুই কূটনীতিকের সঙ্গে কথা বলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি জারি করে ওই মন্তব্য সম্পর্কে দেশের কড়া মনোভাব ও আপত্তির কথা জানানো হয়।

জার্মানি ও যুক্তরাষ্ট্র কেজরিওয়ালের গ্রেপ্তার ও বিচারের প্রক্রিয়া নিয়ে সংশয়ী। তাদের মন্তব্যে সেটাই ধরা পড়েছিল। দুই দেশই বলেছিল, তারা চায় বিচার সুষ্ঠুভাবে দ্রুত হোক। গণতান্ত্রিক মূল্যবোধগুলো যেন অটুট থাকে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রকে ভারত কঠোর মনোভাবের কথা জানিয়ে দেয়। কিন্তু তার কয়েক ঘণ্টা পর সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। গ্লোরিয়া বারবেনার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের ৪০ মিনিট ধরে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কূটনৈতিক স্তরে কী আলোচনা হয়েছে তা প্রকাশ করা সমীচীন নয়।

তবে আমরা আমাদের অবস্থানে একই রকম আছি। আইনি প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, ন্যায্য হয় এবং দ্রুত শেষ হয়—সেদিকে আমাদের নজর থাকবে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার ও তাঁর বিচারের ওপর আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকছে।’

ভারতের বিড়ম্বনা বাড়িয়ে মিলার কংগ্রেস পার্টির বিষয়টিও তোলেন। তিনি বলেন, ‘কংগ্রেসের অভিযোগ, তাদের বেশ কিছু ব্যাংক হিসাব সে দেশের সরকার জব্দ (ফ্রিজ) করেছে। তারা বলেছে, এ কারণে নির্বাচনী প্রচার চালাতে তাদের অসুবিধা হবে। আমরা চাই প্রতিটি বিষয়ের বিচারই যেন সুষ্ঠুভাবে দ্রুত ও ন্যায্য হয়। আশা করি, এতে কারও আপত্তি থাকবে না।’

জার্মানি ও যুক্তরাষ্ট্রের এই মনোভাব আম আদমি পার্টি হাতিয়ার করেছে। তারা সামাজিক মাধ্যমে লিখেছে, মোদির স্বৈরতন্ত্র ও ভারতীয় গণতন্ত্রের করুণ হাল এখন বিশ্ববাসীর আলোচনার বিষয়। তিনি পৃথিবীর এক বিখ্যাত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন। দলের পক্ষে থেকে ওই পোস্টে কিছু ভিডিও ক্লিপিংও জুড়ে দেওয়া হয়। তাতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো অস্ট্রেলিয়া, কাতার ও চীনেও এ নিয়ে আলোচনা হচ্ছে।

কেজরিওয়ালই আবগারি (মদ) কেলেঙ্কারির নাটের গুরু—এ অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মুখ্যমন্ত্রীকে গত সপ্তাহে গ্রেপ্তার করে। এ অভিযোগে ধরা হয়েছে দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈনকেও।

এএপির দাবি, আম আদমির এসব নেতার বাড়ি তল্লাশি করে কোথাও ঘুষের একটি টাকাও ইডি পায়নি। দিল্লি হাইকোর্ট এখনো কেজরিওয়ালকে জামিন দেননি। নিম্ন আদালতে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) শুনানি। কেজরিওয়ালের স্ত্রী সুনীতা জানিয়েছেন, আদালতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন তথাকথিত ঘুষের টাকা কোথায় কার কাছে রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৪ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৫ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৬ ঘণ্টা আগে