পাহাড়ের উন্নয়নে কাজ করবেন শ্রিংলা

ডেস্ক, রাজনীতি ডটকম
পুরোনো ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় এসে বলেছিলেন, পাহাড়ে সমস্যার সমাধান শিগগিরই হবে। দেশটির সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাও গতকাল বুধবার বলেছেন, বিষয়টি সমাধানের খুব কাছে চলে এসেছেন প্রধানমন্ত্রী। তার ওপর পূর্ণ আস্থা রয়েছে।'

গোর্খাদের দাবিদাওয়ার স্থায়ী রাজনৈতিক সমাধান ও ১১টি পার্বত্য উপজাতিকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার লক্ষ্যেও আগামী দিনে কাজ করবেন বলেও জানান তিনি।

দার্জিলিং থেকে লোকসভার প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন শ্রিংলা। শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় না থাকলেও ময়দান ছাড়ছেন না তিনি।

তিনি বলেন, আগামী দিনে দেশের কাজই করে যাব। দার্জিলিং-শিলিগুড়ি এলাকায় আর্থ-সামাজিকভাবে দুর্বল মানুষদের জন্য নানা উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা, পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করা আমার মূল লক্ষ্য হবে।

তিনি জানান, কূটনীতিকের পদ থেকে অবসর গ্রহণের পরে এই কাজকেই তিনি বেছে নিয়েছিলেন। শ্রিংলার দাবি, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নে কাজ করতে কোনো সাংবিধানিক পদের প্রয়োজন নেই। ইচ্ছা থাকলে পদে না থেকেও তা করা সম্ভব। সূত্র : আনন্দবাজার পত্রিকা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১৫ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১৫ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৬ ঘণ্টা আগে