জাহাজের ধাক্কায় সেতু বিধ্বস্ত, দুই মরদেহ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯: ৪৬
জাহাজের সঙ্গে সংঘর্ষের পর সেতুর অবস্থা। ছবি: এএফপি

কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি সেতু আংশিক ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কি সেতুতে সজোরে ধাক্কা দেয় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি। খবর বিবিসির।

এ সময় সেতুর একাংশ প্যাটাপসকো নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর ওপর থাকা বেশ কিছু গাড়ি ও অন্তত আটজন নদীতে নির্মাণ শ্রমিক পড়ে যান। পরে দু’জনকে উদ্ধার করা গেলেও ছয়জনকে নিখোঁজ ঘোষণা করা হয়। এর মাঝে চারজনের নাম প্রকাশ করা হয়।

স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড স্টেট পুলিশ ওই দুজনের মরদেহ উদ্ধারের খবর জানায়। তারা হলেন মেক্সিকোর আলেহান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তে এবং গুয়েতেমালার ডর্লিয়ান রনিয়েল ক্যাস্টিলো ক্যাব্রেরা। পানিতে নিমজ্জিত একটি ট্রাকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সেতু ভেঙে নদীতে প্রচুর কংক্রিট এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে বর্তমানে আর নিরাপদে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। সোনার স্ক্যান ব্যবহার করে বাকি মরদেহগুলো খোঁজা হচ্ছে। সেতুটির ভাঙ্গা অংশ নদী থেকে সরাতে ভারী ক্রেন ব্যবহার করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৪ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৫ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৬ ঘণ্টা আগে