ইসরায়েলি গণহত্যা নিয়ে প্রতিবেদন, জাতিসংঘ কর্মকর্তাকে হুমকি

ডেস্ক, রাজনীতি ডটকম
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল—এমনটা বিশ্বাস করার সংগত কারণ আছে। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের তদন্ত প্রতিবেদন থেকে। তবে সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সেসকা আলবানিজ গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘অ্যানাটমি অব আ জেনোসাইড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেন। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের স্বরূপ উন্মোচন করা হয়েছিল সেই প্রতিবেদনে। তবে ইসরায়েল এই প্রতিবেদন ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ করেছে।

প্রতিবেদনে জাতিসংঘের এই বিশেষ দূত বলেছিলেন, জাতিসংঘের গণহত্যা কনভেনশনে নির্ধারিত গণহত্যা সংঘটনের যে পাঁচটি শর্ত আছে, ইসরায়েল গাজায় সেগুলোর তিনটিই লঙ্ঘন করেছে। ইসরায়েল এই প্রতিবেদন অস্বীকার করে বলেছে, আলবানিজ ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বকে অবৈধ বলে ঘোষণা দিচ্ছেন। তবে আলবানিজ এই অভিযোগ অস্বীকার করেছেন।

আলবানিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই প্রতিবেদনে কাজ করার কারণে তাঁর ওপর কোনো ধরনের হুমকি এসেছে কি না। জবাবে ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতা গ্রহণ প্রয়োজন বলে মনে করিনি। তবে যদি চাপের কথা বলেন, এটি আমার প্রতিশ্রুতি বা আমার কাজের ফলাফলে কোনো পরিবর্তন আনবে না।’

এমনকি কারা তাঁকে এই হুমকি দিয়েছে, সে বিষয়েও খোলাসা করে কিছু বলেননি ফ্রান্সেসকা আলবানিজ। তবে তিনি বলেছেন, ‘এটি আমার জন্য খুবই কঠিন একটি সময়। এই কাজের শুরু থেকেই আমাকে নানা ধরনে হুমকির মাধ্যমে আক্রমণ করা হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে