ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভেঙে পড়া সেতু থেকে নিখোঁজ হওয়া ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটার জাহাজটি দীর্ঘ ফ্রান্সিস স্কট কি নামের সেতুতে ধাক্কা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পণ্যবাহী জাহাজ ডালি বাল্টিমোরের স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পোর্ট ব্রিজ বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুসারে, এটি ফ্রান্সিস স্কট কি ব্রিজের দিকে যাচ্ছিল, তবে ৪৫ মিনিট পরে সেতুর ঠিক নিচে গিয়ে জাহাজটি স্থির হয়ে যায়।
বাল্টিমোর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ফলে বেশ কয়েকটি গাড়ি ও অন্তত ৮ জন নির্মাণশ্রমিক নিচের প্যাটাপসকো নদীতে নিখোঁজ হয়েছিলেন। তাঁরা সবাই মঙ্গলবার ভোরের দিকে নিখোঁজ হন। কিন্তু নিখোঁজ হওয়ার পর দীর্ঘ কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও উদ্ধার করতে না পারায় পুলিশ আশঙ্কা করছে, নিখোঁজ হওয়াদের মধ্যে অন্তত ছয়জন মারা গেছেন।
নির্মাণশ্রমিকদের নিয়োগকারী প্রতিষ্ঠান ব্রাউনার বিল্ডার্সের সিনিয়র এক্সিকিউটিভ জেফরি প্রিজকার জানিয়েছেন, পানিতে পড়ে যাওয়া আটজনের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, তাঁর আশঙ্কা দুর্ঘটনাস্থলে পানির গভীরতা ও সংঘর্ষের পর অনেক সময় পেরিয়ে যাওয়ার কারণে বাকি ছয়জন হয়তো মারা গেছেন।
এদিকে, সেতুতে কর্মরত নির্মাণশ্রমিকেরা পানিতে পড়ে গেলেও জাহাজ ডালিতে থাকা ২২ জন ক্রুর একজনও আহত হননি বলে জানা গেছে।

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৬ ঘণ্টা আগে