ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এর আগে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।
স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, কেরালায় ভারী বৃষ্টিপাত এখনই থামবে না। আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত এ ধারা বহমান থাকতে পারে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলে উদ্বেগে রয়েছে প্রশাসন।
রাস্তায় নামা সাধারণ জনতাকে "মুক্তি, মুক্তি" বলে স্লোগান দিতে দেখা যায়, এসয় তারা সরকারের পতনের আহ্বান জানায়। বিক্ষোভকারীদের রাষ্ট্রপতির প্রাসাদের কাছে যেতে বাধা দিতে এবং ছত্রভঙ্গ করার লক্ষে দেশটির রাজধানী কারাকাসের রাস্তায় জল কামানসহ সামরিক এবং পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে।
ভারতের কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদির বড় এলাকাজুড়ে ভূমিধস হয়েছে। ভূমিধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিনিয়ত আক্রমণ চালিয়েই যাচ্ছে ইসরাইল। হামলায় গাজা ভূখণ্ডজুড়ে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধারকর্মীরা যেতে না পারায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।
বিবৃতিতে আরও বলা হয়, যারা ফিলিস্তিনিদের নির্মূল করার চেষ্টা করছে, গণহত্যাকারী নাৎসিদের মতোই তাদেরকেও একদিন জবাবদিহি করতে হবে। মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। নেতানিয়াহু ফিলিস্তিনিদের নির্মূল করতে পারবেন না।
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির (পিএসইউভি) প্রার্থী নিকোলাস মাদুরো। ২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ১১ বছর ধরে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন। মাদুরো টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।
প্রবল ঘূর্ণিঝড় গেইমারের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চীনের হুয়ান প্রদেশ। অঞ্চলটিতে ভারী বর্ষণে ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে উদ্ধৃত করে রোববার এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতে হেনইয়াং শহরের
যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বিশ্লেষণ করে পিটার অনজ বলেন, জুন মাসে মার্কিন সরকার ১৮৫ বা ১৮ হাজার ৫০০ কোটি ডলার আয়কর সংগ্রহ করেছে। এই অর্থ ব্যক্তিশ্রেণির করদাতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই অর্থের মধ্যে ১৪ হাজার কোটি ডলার ঋণের সুদ বাবদ ব্যয় করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের উদ্দেশে বলেছেন, তাকে নির্বাচিত করলে আগামী চার বছরে আর ভোট দিতে হবে না। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি খুব ভালোভাবে কাজ করবেন যাতে আর খ্রিস্টানদের আবারও ভোট না দিতে হয়।
উত্তরবঙ্গ প্রসঙ্গ নিয়েও সরব মমতা। তিনি বলেন, ‘ইন্দো-ভুটান রিভার কমিশনের কথা বলেছি। উত্তরবঙ্গ নিয়ে এটা হওয়া উচিত। তিস্তার পানি চলে গেলে পানি পাবে না উত্তরবঙ্গ। তিস্তার পানি বাংলাদেশে চলে গেলে গ্রীষ্মকালে, শীতকালে উত্তরবঙ্গের মানুষ কী পাবে?’ রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ফরাক্কা চুক্তির পুনর্নবিকরণ করা
ইসরাইল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। এলাকাটি দ্রুজ সম্প্রদায়-অধ্যুষিত। শনিবার সন্ধ্যায় রকেটে হামালায় একটি ফুটবল মাঠে এই হতাহতের ঘটনা ঘটে। খবর সিএনএনের।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার একটি স্কুলে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩০ জন প্রাণ হারিয়েছেন।
অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে কুয়েত। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দুটি নতুন এলাকায় অভিযান চালিয়েছে। শুক্রবার (২৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির শহরতলী বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেপ্তার ক
শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালটি লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে অন্তত ৩০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।
তিনি বলেন, আমি ইসরায়েলের প্রতি সব সময়ই ইতিবাচক ছিলাম যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে। আমি অনেকগুলো কাজ করেছি: গোলান মালভূমি (ইসরায়েলি বলে স্বীকৃতি দিয়েছি), জেরুসালেমকে রাজধানী করেছি—প্রকৃতপক্ষে আমরা সেখানে আমাদের দূতাবাস স্থাপন করেছি...এবং ইরানের পারমাণবিক চুক্তিও করেছিলাম।