প্রতিবেদক, রাজনীতি ডটকম

নানা অভিযোগে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) শাহ আসিফ রহমান স্বাক্ষরিত পরিপত্রে প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আপনাকে (খোরশেদ আলম খাস্তগীর) সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এ আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনি ও আপনার পরিবারের সদস্যগণ ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন। যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হল।
দীর্ঘদিন ধরে খাস্তগীরের বিরুদ্ধে নানা নেতিবাচক সংবাদ প্রকাশের পর অবশেষে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসলো।

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১৯ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
২১ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
২১ ঘণ্টা আগে