পাকিস্তানি রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম

ব্যক্তিগত সফরে গিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে আহসান ওয়াগান। বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন দপ্তরের কর্মকর্তারা। বৈধ ভিসা ও ভ্রমণ নথি থাকা সত্ত্বেও কেন তাকে ফেরত পাঠানো হলো তা স্পষ্ট করে জানানো হয়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। কিন্তু লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে তাকে আটকান অভিবাসন কর্মকর্তারা। তারা তার বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলেন।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই কূটনীতিকের ভিসার কিছু দিক বিতর্কিত এবং সন্দেহজনক ছিল। মার্কিন অভিবাসন দপ্তর বিষয়টি জানতে পেরে তাকে বিমানবন্দরে আটকিয়ে দেয়। এ ছাড়া তারা তার কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি। শুধু বলা হয়, কেকে ওয়াগনকে ফেরতে পাঠানো হয়েছে। অভিবাসন দপ্তরের আপত্তির কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানের উপ-দূতাবাস দপ্তরকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

তুর্কমেনিস্তানে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে ওয়াগান নেপালের কাঠমাণ্ডুতে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানি কনস্যুলেটে ডেপুটি কনসাল জেনারেলও ছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১২ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৩ ঘণ্টা আগে

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৭ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৮ ঘণ্টা আগে