কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কার্নি

ডেস্ক, রাজনীতি ডটকম
কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মার্ক কার্নি। ছবি: এএফপি

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। এর মধ্য দিয়ে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি। ট্রুডো প্রায় এক দশক ধরে কানাডাকে নেতৃত্ব দিয়েছেন।

আল জাজিরা খবরে বলা হয়েছে, রাজধানী অটোয়ার রিডিউ হলে শুক্রবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শপথ নেন ৫৯ বছর বয়সী কার্নি। কানাডার রাষ্ট্রপ্রধান রাজা চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল ম্যারি সাইমন শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কার্নির পর তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সংক্রান্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক। পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হিসেবে শপথ নেন মেলানি জোলি।

কার্নির মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ফ্রাঙ্কোয়া-ফিলিপ শ্যাম্পেন, জাতীয় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থাকছে বিল ব্লেয়ারের ওপর।

এর আগে প্রায় ১০ বছর ধরে দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে দলীয় বিরোধ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। এরপর গত রোববার (৯ মার্চ) সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন মার্ক কার্নি। দলীয় প্রধানই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। কার্নি এমন একটি সময়ে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধের শঙ্কা তীব্র হয়ে উঠেছে।

তবে কার্নি যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবেন না বলেই ইঙ্গিত মিলেছে। দলীয় প্রধান হিসেবে ভোটে জয়ী হওয়ার পরই এক বক্তৃতায় তিনি বলেন, ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপ করেছেন এবং বলেছেন যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করতে চান। কিন্তু আমেরিকানদের কোনো ধরনের ভুল করা উচিত নয়। হকি খেলায় কানাডা যেমন জয়ী হয়েছে বাণিজ্য যুদ্ধেও তারা জয়ী হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান

ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।

৩ ঘণ্টা আগে

২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, আলোচনায় বসতে রাজি ইরান

৩৯ দিন ধরে চলমান যুদ্ধে দুই সপ্তাহের জন্য বিরতি ঘোষণা করে ট্রাম্প বলেন, ইরান একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে, যা আলোচনার জন্য “কার্যকর ভিত্তি” হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা দুই সপ্তাহের জন্য থামছি। আশা করি, এই দুই সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হতে পারে।

৩ ঘণ্টা আগে

আলটিমেটাম ঘনিয়ে এলেও অনড় ইরান, কী করবেন ট্রাম্প?

দুপক্ষের অনড় অবস্থানে বড় সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত কী ঘটবে— তা জানতে ট্রাম্পের দেওয়া আলটিমেটামের আর মাত্র ঘণ্টা ছয়েক আগে বিশ্বের সব এলাকা থেকেই নজরে রাখা হচ্ছে ইরানের দিকে।

৯ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে নিরাপত্তা পরিষদে ইরানকে সমর্থন দিয়ে রাশিয়া-চীনের ভেটো

মূল প্রস্তাবে বলা হয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য সদস্য রাষ্ট্রগুলো প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে। পরে সংশোধনীতে সদস্য দেশগুলোকে সরাসরি সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে ‘সমন্বিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানানো হয়।

১০ ঘণ্টা আগে