আলোচনা করব না, যা ইচ্ছা তাই করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৪: ২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আপনার যা ইচ্ছা তাই করুন।’

আলোচনায় বসতে ট্রাম্পের চিঠি পাঠানোর জবাবে তিনি একথা বলেন বলে বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন- হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না। একইসঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, ‘আপনার যা ইচ্ছে তাই করুন'।

রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘যুক্তরাষ্ট্র যে আদেশ দেয় এবং হুমকি দেয় তা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমি আপনার সাথে আলোচনাও করব না। আপনি যা ইচ্ছা তাই করুন।'

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ৮ মার্চ বলেন, কোনো হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় বসানো যাবে না।

তেহরানের সঙ্গে চুক্তি করার বিষয়টি খোলা রাখার কথা জানালেও ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং পশ্চিম এশিয়ার এই দেশটির তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি নিয়েছিলেন তা তিনি পুনর্বহাল করেছেন।

ফক্স বিজনেসের সঙ্গে এক সাক্ষাৎকারে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ‘ইরানকে মোকাবিলা করার দুটি উপায় রয়েছে- সামরিকভাবে, অথবা তাদের সঙ্গে চুক্তি করে' যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে পারে।

ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে। তবে, দেশটি সম্প্রতি ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে বলে বলে সতর্ক করেছে আইএইএ।

এর আগে ২০১৬ সালে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিতে বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর করেন।

পক্ষান্তরে ২০১৯ সাল থেকে ইরান তার পারমাণবিক কার্যক্রম আরও বাড়িয়ে তোলে। সূত্র:রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১১ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৩ ঘণ্টা আগে

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৭ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৮ ঘণ্টা আগে